নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের আয়কর সনদ জমা দেয়া বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল আয়োজিত করদাতা উদ্বুদ্ধকরণ সভায় এ কথা জানান তিনি।
বর্তমানে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কর নিবন্ধন নম্বর টিআইএন নেয়া বাধ্যতামূলক। এনবিআর চেয়ারম্যান জানান, টিআইএন থাকলেও অনেক প্রার্থী আয়কর দেন না। রাজস্ব আয় বাড়াতে ঢাকায় সিটি করপোরেশনের সহযোগিতায় বাড়ি বাড়ি জরিপ করা হবে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, এক বছরের মধ্য টিআইএন নিবন্ধন ও রিটার্ন জমার পরিমাণ দ্বিগুণ বাড়ানো হবে। এজন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। কোন কর্মকর্তা কর আদায়ের নামে হয়রানি করলে কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এনবিআর চেয়ারম্যান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























