বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় তিতলি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি শুক্রবারের পর বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় তিতলি। যা শুক্রবার নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ, ঊড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ওই দিন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সুন্দরবনসংলগ্ন এলাকায় ভারি ঝড়-বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১১০ থেকে ১১৫ কিলোমিটার। এ কারণে সাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ঢাকাসহ সারা দেশেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। পণ্য উঠানামা ব্যহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে। ভারি বৃষ্টির আশঙ্কায় রাঙামটিসহ পাবর্ত্য অঞ্চলে পাহাড়ি এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। ভোলা, বরগুনা ও পটুয়াখালীতে নদী উত্তাল থাকায় ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ভোলা, বরগুনা ও পটুয়াখালীতে নদী উত্তাল থাকায় ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সব রুটেই নৌচলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে