দেশের জিডিপি প্রবৃদ্ধির রেকর্ড হলেও কমছেনা ধনী গরিবের বৈষম্য। টেকসই উন্নয়ন লক্ষ্যের বেশিরভাগ পূরণের আশা করলেও বৈষম্য কমাতে বাংলাদেশের অগ্রগতি নেই, বলছে আন্তর্জাতিক সংস্থা- অক্সফাম।

বৈষম্য কমানোর প্রতিশ্রুতির সূচকে অক্সফাম বলছে, এ সূচকে বিশ্বের ১৫৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৮তম। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্য কমাতে সবচেয়ে পিছিয়ে দক্ষিণ এশিয়া। এ অঞ্চলের আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। যদিও বাংলাদেশে বিভিন্ন খাতে চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে বলে মনে করে অক্সফাম।

সংস্থাটি বলছে, বৈষম্য কমিয়ে আনতে না পারলে এসডিজির লক্ষ্য অনুযায়ী দারিদ্র্য দূর করা অসম্ভব। অক্সফামের এই সূচক তৈরি হয়েছে সামাজিক খাতে সরকারের ব্যয়, কর নীতি এবং শ্রমিকদের অধিকার- এই তিন মানদণ্ডে। এবারের সূচকে সবচেয়ে এগিয়ে আছে ডেনমার্ক। আর সবচেয়ে পিছিয়ে থাকা দেশ নাইজেরিয়া।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে