অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগের হার অনেক কম। তাই বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়েছেন তিনি। সকালে, রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী পর্বে এ’আহবান জানান অর্থমন্ত্রী।

পূঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে নতুন নতুন পণ্য ও সেবা চালুর পরামর্শ দেন তিনি। অর্থনীতির জন্য আগামী পাঁচ বছর খুবই কঠিন সময় উলে­¬খ করে আব্দুল মুহিত বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের লক্ষমাত্রাগুলো পূরণ করা সম্ভব হবে। আগামীতে শক্তিশালী পূঁজিবাজার গড়ে উঠার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে