বিদেশে অবস্থিত প্রবাসী বাঙালিরা মাস্টারকার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশের মাধ্যমে মোবাইল থেকে রেমিট্যান্স পাঠাতে পারবেন বাংলাদেশে ।

উক্ত তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে চালু করেছে আর্ন্তজাতিক রেমিট্যান্স সেবা। এ সেবার মাধ্যমে এখন থেকে প্রবাসীরা তাদের স্বজনদের, সরাসরি মোবাইলের মাধ্যমে লেনদেন করতে পারবেন ।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এর উদ্ধোধন করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ব্রাক ব্যাংক কর্তৃপক্ষ জানায়, একজন বিকাশ গ্রাহক একটি একক লেনদেনের মাধ্যমে, সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পাঠাতে পারবেন। দিনে পাঁচবার লেনদেন করা যাবে। এবং এক দিনে সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টাকা পাঠানো যাবে। মাসে সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে এ সেবার মাধ্যমে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অষ্টম আর্ন্তজাতিক রেমিট্যান্স গ্রহণকারী দেশ। নতুন এ উদ্যোগ মোবাইল ব্যাংকিং সেবাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে