ইকুয়েডরের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত ৭৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির ছয়টি প্রদেশে। সুনামির আশঙ্কাও করছে কর্তৃপক্ষ। সতর্কতা বিস্তৃত করা হয়েছে প্রতিবেশি দেশ কলম্বিয়ার উপকূলীয় এলাকা পর্যন্ত। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, আঘাত হানতে পারে প্রায় তিন ফুট উঁচু ঢেউ। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী কুইটো থেকে ১৭৩ কিলোমিটার উত্তর পশ্চিমে- মুইজনে শহরের কাছে। মাটির উনিশ কিলোমিটার গভীরে সৃষ্ট কম্পন স্থায়ী ছিলো প্রায় চল্লিশ সেকেন্ড। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। গুয়াইয়াকিল শহরে একটি সেতু ধসে হতাহত হয়েছে বেশকজন। কয়েকটি অঞ্চলে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে