ব্রিটিশ ডুবুরি ভেরনন আনসোর্থকে শিশু নিপীড়নকারী বলায় যুক্তরাষ্ট্রের মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা করেন ভেরনন।
গত জুলাইয়ে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া শিশুদের উদ্ধারে চালানো অভিযানেও অংশ নিয়েছিলেন ভেরনন। মামলায় ক্ষতিপূরণ হিসেবে মাস্কের কাছ থেকে ৭৫ হাজার মার্কিন ডলার চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী বলেন, ইলন মাস্ককে সতর্ক করতেই এই মামলা এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এদিকে, তাকে মিথ্যা প্রমাণ এবং অপমান করতে এই মামলা বলে দাবি মাস্কের। এ বছরের জুলাই মাসে, বন্যা কবলিত গুহা থেকে ১২ জন থাই কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে সাহায্য করেছিলেন ভেরনন।
এরপর থেকেই কোনো প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন ইলন মাস্ক। তাকে শিশু ধর্ষক বলেও মন্তব্য করেন মাস্ক।
অনলাইন নিউজ





























