চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতকে তাদের চারটি বন্দরে পণ্য পরিবহনের অনুমতির অনুমোদন দিয়েছে সরকার। সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ সময় তিনি জানান, এর মাধ্যমে ভারত – বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে তাদের চারটি বন্দরে পণ্য পরিবহন করতে পারবে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে বাংলাদেশ সরকার এই আইনটি করছে। পাশাপাশি বন্দর ব্যবহার করে, স্বল্প সময়ের মধ্যে ভারতীয় পণ্য দেশটির উত্তর পূর্ব-রাজ্যে পরিবহন করতে পারবে।

দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে শুধুমাত্র বাংলাদেশি পরিবহন ব্যবহার করা হবে। এছাড়া শুল্ক বিভাগ কর্তৃক ট্যাক্সের ক্ষেত্রে বন্ড এবং মালবাহী কার্গো সনাক্তের জন্য আধুনিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হবে। এছাড়া এ পণ্য পরিবহনের ক্ষেত্রে বন্দরে অগ্রাধিকার দেয়া হবে।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে