চীনের কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশের ওপর দিয়ে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালুর কথা ভাবছে চীন। বুধবার কলকাতায় চীনের কনসাল জেনারেল মা হান এক সম্মেলনে এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
হান আরও বলেন, ভারত ও চীনের যৌথ উদ্যোগে কলকাতা ও কুনমিংয়ের মধ্যে উচ্চ গতির ট্রেন চালুর এই পরিকল্পনা এগিয়ে নেয়া হবে। এতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ট্রেনে চড়ে কলকাতা থেকে কুনমিংয়ে যাওয়া সম্ভব হবে।এসময় ২ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথের বিভিন্ন অংশে শিল্প কারখানা গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন তিনি।
এর ফলে যেসব দেশের ওপর দিয়ে এই রেলপথ যাবে, তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করেন তিনি।
অনলাইন ডেস্ক





























