কানাডার বম্বারডিয়ার কোম্পানির তিনটি নতুন উড়োজাহাজ কিনতে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ। বিমান তিনটি কিনতে দেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির খরচ হবে প্রায় ১০ কোটি ৬০ লাখ ডলার।

সোমবার কানাডার কোম্পানি বম্বারডিয়ারের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ফ্রঁসোয়া কনার্ড বিমানের সঙ্গে চুক্তি করেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দেক আহমেদ জানান, ৭০ থেকে ৮০ আসনের ছোট আকৃতির এই উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা করবে বিমান। উড়োজাহাজ তিনটি সরকারি চুক্তির আওতায় কানাডা সরকারের ঋণে কেনা হবে।

ইন্ডিপেন্ডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে