জাতিসংঘ ভাঙ্গনের আশঙ্কা দেখছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। এক সাক্ষাৎকারে জায়েদ রাদ আল হুসাইন এ আশংকার কথা জানান।
তাঁর মতে, নিরাপত্তা পরিষদের প্রধান সদস্য রাষ্ট্রগুলো অতিরিক্ত প্রভাব রাখছে, যার ফলে সংস্থাটি যেকোন সময় ভেঙে পড়তে পারে। চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্র, এই পাঁচ ক্ষমতাধর রাষ্ট্রের প্রতি অভিযোগ তুলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। তিনি আরও বলেন এসব রাষ্ট্র ভেটো প্রয়োগের মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত প্রণয়ন বা বাতিলে মুখ্য ভূমিকা রাখছে যা একই সিদ্ধান্তে অন্য সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানকে ছোট করে দেয়।
জাতিসংঘকে এ ব্যাপারে আরও সতর্ক হতে হবে বলেও জানান সংস্থার বিদায়ী হাই কমিশনার।
ইন্ডিপেনডেন্ট





























