পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে গণমাধ্যম কর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল গণমাধ্যম কর্মীসহ দেশবাসীর শান্তিময় ও আনন্দ মুখর ঈদ কামনা করেন।

তিনি বলেন, ‘সকলকে আমি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়ার আহ্বান জানাচ্ছি।’হাসানুল হক ইনু বলেন, ‘ঈদ উৎসব সার্বজনীন। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্য এ ঈদকে আনন্দমুখর রাখতে সরকার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।’

নিউজ ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে