আজ কলকাতার নন্দনে ন‍্যাশনাল অ্য‌কাডেমি অব ফটোগ্রাফি ও পার্সোনা ইন্টার ন‍্যাশনাল এর আয়োজনে অনুষ্ঠিত হল “আন্তর্জাতিক বাঘ দিবস ২০১৮” আলোকচিত্র প্রদর্শনী।

“প্রোটেক্ট টাইগারস” এই স্লোগানকে প্রতিপাদ্য করে আজ বিকেল ৫টার সময় এই আলোকচিত্র প্রদর্শনী এর মঙ্গল সূচনা করা হয়। আলোকচিএ প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কুশল মুখার্জী,শ্রী রাজশ্রী ব্যানার্জি ,শ্রী বিশ্বজিৎ রায়চৌধুরী ও প্রখ‍্যাত চিএগাহক তথা অ্যাকাডেমির ডিরেক্টর ও পার্সোনা ইন্টারন‍্যাশনাল ( আলোকচিত্র শিল্পী সংগঠন ) এর চেয়ারম্যান মধু সরকার।

উল্লেখ্য ২৯ শে জুলাই থেকে ৩১ শে জুলাই ২০১৮ পযর্ন্ত নন্দন এর ৪ নম্বর হলে প্রদর্শনী চলবে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে গুনী আলোকচিত্র শিল্পীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

ছবি ও তথ্যঃ রিঙ্কা সেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে