সফররত সংস্থাটির এশিয়া প্যাসিফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড আশা করেন, নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের নির্বাচন করার পরিবেশ সৃষ্টি করতে সফল হবে। একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ এর কনসালটেশন বৈঠক শেষে এসব কথা বলেন গানার উইগান্ড।

শ্রমিক অধিকার, পোশাক শিল্প পরিস্থিতি, ইউরোপে পোশাক শিল্প রফতানিসহ বিনিয়োগ বাড়ানোসহ রাজনীতি ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কনসালটেশন বৈঠকে। এতে ইইউ এর সাত সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড।আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিন ঘন্টাব্যাপী বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন আলোচনা সফল হয়েছে।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, “বৈঠক ফলপ্রসূ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটা একটি নিয়মিত বৈঠক”।
এছাড়াও বৈঠকে গুরুত্ব পায় ইউরোপে বসবাসকারী অবৈধ অভিবাসী বিষয়টি। এশিয়া প্যাসিফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক বলেন, তার দেশ সব সময় বৈধ অভিবাসানকে স্বাগত জানায়। কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত অবৈধ অভিবাসিদের সম্মানজনক ফেরত পাঠানোর বিষয়ে তার দেশ কাজ করছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন সুষ্ঠু গণতন্ত্র চর্চার স্বার্থেই নিরপেক্ষ নির্বাচন জরুরী।

ইইউর এশিয়া প্যাসিফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড বলেন, “সব রাজনৈতিক দলের অংশ গ্রহনে আমরা এদেশে একটি অবাধ, স্বচ্ছ ও নিরপক্ষ নির্বাচন দেখতে চাই। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। জাতীয় সং সদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নেয়া প্রস্তুতি সর্ম্পকেও আমরা জানতে চেয়েছি”। রোহিঙ্গা সঙ্কট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ কথা তুলে ধরেন গানার উইগান্ড। বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা অব্যহত রাখবে ইইউ। একই সাথে মানবিক সহায়তা স্বার্থে রোহিঙ্গাদের জন্য তৈরী তহবিলে অংশ গ্রহন বাড়াতে ইউরোপের বাইরের দেশগুলোর প্রতিও তিনি আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে