এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাশের হার ৬৬ দশমিক ৬৪। জিপিএ-ফাইভ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

গত বছরের তুলনায় পাশের হার কমেছে ২ দশমিক ২৭ ভাগ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৬৭ এবং কারিগরি বোর্ডে ৭৫ দশমিক ৫০ ভাগ। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বছর এইচএসসিতে ১০ বোর্ডে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮শ একজন। দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
দুপুর ২টা থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে পরীক্ষার ফল। এছাড়া মোবাইলে এসএমএস করেও ফল জানা যাবে। এসএমএস করে ফল জানতে এইচ/এস/সি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠাতে হবে।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে