রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিতে, এর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী। বেলা ১২টায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূল অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ। বিকেলে পাবনায় বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বক্তব্য দেবেন স্থানীয় পুলিশ লাইন মাঠের জনসভায়। দলীয় প্রধানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে