কেন্দ্র থেকে তৃণমূলে সাংস্কৃতিক জাগরণ ঘটানোই আয়োজনের মূল উদ্দেশ্য। ৬৪ জেলায় একযোগে হবে দুদিনের উৎসব। অংশ নেবেন জেলা-উপজেলার শিল্পীরা।তৃণমূলে সংস্কৃতির বিস্তার ঘটাতে দেশব্যাপী শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব। ৬৪টি জেলায় ২০ ও ২১ জুলাই একযোগে এ উৎসব হবে। জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিক্ষা অফিস ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় উৎসব আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
আয়োজন সফল করতে জেলা প্রশাসকদের নেতৃত্ব ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজক কমিটি করা হয়েছে। দুদিনের উৎসবের জন্য কেন্দ্রীয়ভাবে অর্থ বরাদ্দ এবং একটি সাধারণ নীতিমালা দেয়া হয়েছে। তবে জেলার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যও যোগ করা যাবে আয়োজনে।সাধারণ নীতিমালা অনুযায়ী সব আয়োজনে থাকবে রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক ও লোকগান। থাকবে ধ্রুপদী ও লোকনৃত্য, একক ও দলীয় অভিনয় এবং আবৃত্তি। এ আয়োজনকে মার্চের বাংলাদেশ উৎসবের প্রস্তুতি হিসেবে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
হুমায়রা তাবাসসুম
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














