জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, মিয়ানমারে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে নৃশংসতায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণের পর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ইয়াংহি লি বলেন, বিচার না হলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এর বিচার করতে হবে এবং মিয়ানমারকে জবাবদিহিতা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি জানিয়ে ইয়াংহি লি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মিয়ানমার ও ভারতের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে