রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ-মিয়ানমারের করা সমঝোতা চুক্তি প্রত্যাখ্যান করেছেন রোহিঙ্গা নেতারা। সম্প্রতি চুক্তিটির ফাঁস হওয়া কিছু অংশ দেখে রোহিঙ্গা নেতারা বলেন, এটি তাদের কথা মাথায় রেখে করা হয়নি।

বাংলাদেশে রোহিঙ্গাদের অধিকার বিষয়ক কর্মী কো কো লিন যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রত্যাবাসন বিষয়ে চুক্তি হলেও এ নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। চুক্তিতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের কোন নিশ্চয়তা দেয়নি মিয়ানমারের সরকার। এছাড়া ফেরত যাওয়ার পর মিয়ানমারের নাগরিকত্ব দেয়ারও কোন উল্লেখ নেই বলে জানান কো কো লিন। যুক্তরাষ্ট্রভিত্তিক রোহিঙ্গা অধিকার কর্মী তুন খিন গার্ডিয়ান কে বলেন, এই চুক্তির আগে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা না করার বিষয়টি অনৈতিক।এর আগে জুনে, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমার সরকার জাতিসংঘের সঙ্গে সমঝোতার ঘোষণা দিলেও এর শর্তগুলি গোপন রাখা হয়।

রিয়ানা হাবিবা
নিউজ দেস্ল, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে