ব্যাংকিং খাতে খেলাপি ঋণ সমস্যার সমাধানে আলাদা টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, এফবিসিসিআই। রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

ব্যাংক ঋণে সুদের হার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানায়  এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমানোর ফলে দেশে বিনিয়োগ আরও বাড়বে। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগীতার সক্ষমতা আরও বাড়বে। এক অংকের সুদহার দীর্ঘমেয়াদে বহাল রাখারও তাগিদ দেন তিনি। তবে, নির্বাচনের আগে ব্যাংকের সুদহার কমানো কোন কৌশল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শফিউল ইসলাম বলেন, অর্থনীতি আর ব্যবসার স্বার্থেই সুদহার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে