রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আজ সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা।

এরপর কক্সবাজারে হোটেল সায়মনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গুতেরেস ও কিম। বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তারা। সেখানে কথা বলবেন নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে। ঘুরে দেখবেন বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার ত্রাণ, চিকিৎসা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। রাতেই ঢাকা ফিরবেন তারা।

দুজনের সফরকে কেন্দ্র করে, কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার চার দিনের সফরে ঢাকা আসেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। রোববার সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

অনলাইন নিউজ ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে