মোঃ তানসেন আবেদীন, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা গত ৫ ই আগষ্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পর রাতারাতি আওয়ামীলীগ সমর্থিতত খোলস পাল্টে রাতারাতি বিএনপি নেতা বনে গিয়েছে।
কিছু কিছু বসন্তের কোকিল বিএনপি নেতা গত ১৭ বছরে মামলার ভয়ে এলাকা দেশ ছেড়ে কেউবা বিদেশে, কেউবা বাংলাদেশের বিভিন্ন জেলায় ও ঢাকা কর্মসংস্থানে যোগ দিয়েছিল। দলের সম্ভাবনাময় সময়ে বর্তমানে পুনরায় নিজ এলাকায় ফিরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি লুটপাট, মাদক ব্যবসা, জমি দখলের সাথে সংযুক্ত হয়েছে। বসন্তের কোকিল সুবিধাবাদী নেতাদের দাপটে বর্তমানে দুঃসময়ের বিএনপির ত্যাগী নেতাকর্মীরা দিশে হারা। স্থানীয় এলাকায় বিএনপির নাম ব্যবহার করে অসাধু কার্যকলাপে দলের নাম বদনাম করছে।
তাদের মধ্য অন্যতম জামপুর ইউনিয়নের ব্রাক্ষণবাওগাঁ এলাকার শুকুর আলী। দীর্ঘদিন পর এলাকায় এসে , মাদক ব্যবসা, চাঁদাবাজি, লুটপাট , জমি দখল সহ এলাকায় নৈরাজ্য আধিপত্য বিস্তার করছে। ৩০শে আগস্ট শুক্রবার সোনারগাঁও তালতলা এলাকায় স্থানীয় জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে, তাকে প্রতিহত করার জন্য গণমিছিল হয় সকাল ১০ ঘটিকায়। তালতলা এলাকার নূর হাজী মার্কেটের দুটি দোকান জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বিষয়টি খবর পেয়ে, দলীয় নেতাকর্মীদের দোকান দুটি দখলমুক্ত করার নির্দেশনা দেন। তাৎক্ষণিক খবর পেয়ে শুক্কুর আলী (৫০)ও তার দলবল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, তথ্য প্রমান পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজারুল ইসলাম মান্নান বলেন, জামপুরের শুকুর আলী(৫০) সোনারগাঁও উপজেলা বিএনপির কোন পদ পদবীতে নেই। বিগত দিনে সে জাতীয় পার্টির করতো, রাতারাতি খোলস পাল্টে বসন্তের কোকিল বিএনপির নাম ভাঙ্গিয়ে, মাদক ব্যবসা, চাঁদাবাজি লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে । আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। তাকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য।
স্থানীয় নেতাকর্মীরা জানান,যখন বসন্তের কোকিল, রাতারাতি খোলস পাল্টানো নেতা কর্মীরা বিএনপি সাথে যুক্ত ছিলনা তখন তৃণমূল বিএনপির ত্যাগী নেতাকর্মীরা নিজ এলাকায় উপস্থিত থেকে বিভিন্ন রাজনীতি কর্মসূচি অংশগ্রহণ করেছে। রাজনৈতিক দল আওয়ামীলীগের দেওয়া একাধিক রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরণ করলেও নিজ এলাকায় অবস্থান করছে। আমাদের দাবি দ্রুত সময়ের ভিতরে উপজেলা পর্যায়ে সকল নেতাকর্মী সাথে আলোচনা সাপেক্ষে, তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হউক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














