জহির শিকদারঃ বন্যার ভয়াবহ রূপ দেখেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও কসবা উপজেলার একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পাশাপাশি আখাউড়ার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর দু’টি স্থানে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত এক হাজার ২০০ পরিবার।  বুধরাত রাত থেকে ঢলের পানি তীব্র গতিতে বিভিন্ন গ্রামে প্রবেশ করে। এতে আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ, কসবা উপজেলার বায়েকসহ মোট সাতটি ইউনিয়নের ৪০টিরও বেশি গ্রামের প্রায়  তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও পানির নিচে তলিয়ে গেছে পাঁচ হাজার ৪৭৬ হেক্টর ধানি জমি, ৭৫০ হেক্টর শাকসবজির জমি, ২০০ হেক্টর ধানের বীজতলাসহ বিভিন্ন মাছের ঘেড়।

সম্পদ নয়, প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে মানুষের। বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে