বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে এমন আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একইসাথে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে চীন। বিশ্বনেতারা সোচ্চার হলেও শুরু থেকেই অভিযোগ রয়েছে, রাখাইনে বিশেষ অর্থনৈতিক জোন তৈরিতে কাজ করছে বেইজিং-নেপিদো। গত বছরের নভেম্বরে চুক্তি হলেও এখনও রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হয়নি। তবে, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে যথাযথ পরিবেশ তৈরিতে চীনের সহায়তা চেয়েছি আমরা। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের প্রয়োজনীয় মানবিক সহায়তা দেবে চীন। বেইজিং আশাবাদি দ্রুতই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সর্বোচ্চ চাপ প্রয়োগে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।  সকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ব্রিটিশ মন্ত্রী। নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে বলে যুক্তরাজ্য আশা করে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে