রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে ৪৮ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি, পয়ঃনিষ্কাশন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই অর্থ ব্যয় করা হবে। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্ব ব্যাংক জানায়, এই অনুদানের অংশ হিসেবে প্রথম কিস্তিতে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় ব্যয়ের জন্য ৫ কোটি ডলার দেয়া হবে। যৌথভাবে এই অর্থের যোগান দেবে কানাডা এবং বিশ্বব্যাংক। এই অর্থ রোহিঙ্গাদের মাতৃস্বাস্থ্য, নবজাতক, শিশু ও কিশোর স্বাস্থ্য সেবা ও পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সহায়তায় ব্যয় করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ০১ এবং ০২ জুলাই বাংলাদেশ সফরের আগে এই ঘোষণা আসলো। কিম বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগে ব্যথিত হয়ে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন পর্যন্ত সহায়তা দেবে বিশ্বব্যাংক।

রুমানা রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে