আহসান হাবিব, পঞ্চগড় সংবাদদাতা।। অনুমোদন ছাড়া ও হাসপাতালের ক্রাইসেটি পূর্ণ না হলে কোন প্রাইভেট হাসপাতাল চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। একই সাথে তিনি বলেন, যদি তাদের অনুমোদন ও লাইসেন্স থাকে এবং ক্রাইসেটি পূর্ণ করে তবে তাদের কার্যক্রম করতে পারবে।
শনিবার (১৩ জুন) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নে ডাঃ সামন্ত লাল সেন বলেন, ঢাকা সহ সারা দেশে চিকিৎসকের সংকট রয়েছে। আমরা চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করছি এবং কোন চিকিৎসক কোন হাসপাতালে কতদিন থাকবে আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এজন্য আমি সারাদেশের হাসপাতালগুলো পরিদর্শন করছি। পরিদর্শন শেষে ঢাকায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আমি যাচ্ছি হাসপাতাল গুলোকে চিকিৎসার ক্ষেত্রে স্বাবলম্বি করতে। দেশের হাসপাতালগুলো চিকিৎসার ক্ষেত্রে স্বাবলম্বি হলে সাধারণ মানুষকে ঢাকা গিয়ে চিকিৎসার জন্য ভীড় করতে হবে না। তখন তারা নিজ জেলায় উন্নত মানের চিকিৎসা গ্রহণ করতে পারবে। তাই আমি এই পরিদর্শন শেষে কি কি সমস্যা রয়েছে তা দেখছি। একই সাথে হাসপাতাল গুলোতে সাম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তিনি আরো বলেন, আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সুরক্ষা আইন করেছি। তাই আমি চিকিৎকসকেও নিরাপত্তা দিব, একই সাথে রোগীদেও নিরাপত্তা দিব। অতএবং হাসপাতালে ঘটে যাওয়া যে কোন সমস্যায় সবাই স্বাস্থ্য সুরক্ষা আইন গ্রহণ করতে পারবে। অতএব এ বিষয় নিয়ে কোন চিন্তার কিছু নেই।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, আধুনিক সদর হাসপাতালের পরিচালক রাজিউর রহমান রাজু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির সহ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সরা। এর আগে ডাঃ সামন্ত লাল সেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনসহ ভর্তি থাকা রোগীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।














