গাজীপুর সিটি নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। নির্বাচনে পুলিশের আচরণ এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেছেন, জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট জানান, খুলনা-গাজীপুরের সিটি নির্বাচন ও পুলিশি হয়রানি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এই দুই সিটি নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ ছিলো না বলেও দাবি করে বলেন, “খুলনা ও গাজীপুরের সিটি নির্বাচন নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। পুলিশের উপস্থিতিতে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। রাজনৈতিক নেতাসহ কর্মীদের নির্যাতন ও ধরপাকড় করা হয়েছে।”

বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি আরো বলেন, “গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে সব সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমি মনে করি, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। আর সে বিষয়ে তারা সজাগ থাকবে।”গাজীপুর সিটি নির্বাচনে ৯ কেন্দ্রে ভোট বাতিলের ঘটনা তদন্তেরও তাগিদ দেন মার্শা বার্নিকাট।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে