বিসিএসের খাতা এখন থেকে দুই জন পরীক্ষক মূল্যায়ণ করবেন। পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো হবে পিএসসির নিজস্ব ছাপাখানায়। যা বাস্তবায়ন হচ্ছে ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার মধ্য দিয়ে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে, পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি।

গত কয়েক বছর ধরে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রায় নিয়মিত ঘটনা। নানা উদ্যোগেও তা রোধ করা যাচ্ছে না। এ অবস্থায় প্রশ্নফাঁস ঠেকাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র নিজস্ব ছাপাখানায় ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। এ লক্ষ্যে পুরনো তিনটির পাশাপাশি নতুন আরো তিনটি উচ্চক্ষমতা সম্পন্ন ডিজিটাল প্রিন্টার কিনেছে পিএসসি। নিয়ন্ত্রিত সকল চাকরির পরীক্ষার খাতা দুই জন পরীক্ষক মূল্যায়ণ করবেন। দুই জনের মূল্যায়ণে ২০ নম্বরের ব্যবধান হলে তৃতীয় পরীক্ষক খাতা মূল্যায়ণ করবেন। নতুন পদ্ধতিকে স্বাগত জানালেও খাতা মূল্যায়ণে সময় বেশি লাগার আশঙ্কা শিক্ষাবিদদের।

তবে পিএসসি জানিয়েছে, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে সময় কমাতে সবকিছু ডিজিটালি করা প্রক্রিয়া চলছে।

রুমানা রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে