রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শেষ হয়েছে গতকাল(বৃহস্পতিবার), রাজশাহীতে এখন পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেটের ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৬৭ জন এবং সংরক্ষিত ১০টি আসনে ৫২ জন মনোনয়নপত্র নিয়েছেন। সিলেটে আওয়ামী লীগের বদরউদ্দিন আহমেদ কামরান এবং বিএনপির আরিফুল হক চৌধুরীসহ এ পর্যন্ত মেয়র প্রার্থী ১১জন।অন্যদিকে ১৬৩ জন কাউন্সিলর ও ৬৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশালে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৮২ জন। এর মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর ৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আছেন ৫ জন।
রিয়ানা হাবিবা
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























