সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ সকাল নয়টার দিকে তিনি বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।পরে সেনাবাহিনীর প্রধান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাড়িয়ে থাকেন।এসময় বিউগলে করুণ সুর বেজে উঠে ও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেনাবাহিনীর প্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় তার সাথে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে