গত অর্থ বছরের তুলনায় চলতি বছরের ১১ মাসে রাজস্ব আয় প্রায় ২৭ হাজার কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, মে মাস পর্যন্ত আদায় হয়েছে এক লাখ ঊনআশি হাজার কোটি টাকা।

বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ মার্কিন ডলার, যা আগের চেয়ে ‌একশ ৪২ ডলার বেশি।

আগামী অর্থবছরের জন্য সংসদে চার লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের লক্ষ্য ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা।

রুমানা রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে