
রাশেদুল হাসান কাজল, ফরিদপুর সংবাদদাতা।। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ জনগনের জন্য সরকারি অনুদান ও বরাদ্দের কোনো অনিয়ম দুর্নীতি হতে দেওয়া হবে না। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবো তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আমি আপনাদের ভালবাসায় এতটাই মুগ্ধ যে আমার এখন আর ফরিদপুর ছেড়ে কোথাও থাকতে ভাল লাগে না। আপনারা জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন যে আমি জনগনের টা মেরে খাব না এই বিশ্বাসে। এজন্য আমি সকাল থেকে আপনাদের আমন্ত্রনে ছুটে আসি।
আপনাদের প্রয়োজনের কথা শুনি, আপনাদের প্রয়োজন মেটাতে সরকারি বরাদ্দ এবং নিজের ব্যাক্তিগত অনুদান দিয়ে থাকি। তিনি আরো বলেন, আপনারা আমাকে যে বিশ্বাসে ভোট দিয়েছেন সে বিশ্বাস রক্ষায় আমি জনগনের একটি টাকাও কাউকে হারাম ভাবে খেতে দিব না। সরকারি অনুদান ও বরাদ্দের কোনো অনিয়ম দুর্নীতি হতে দেওয়া হবে না। তিনি এসময় নাম প্রকাশ না করে বলেন, আমার এমপি কোঠায় একটি বরাদ্দের দেড় কোটি টাকা এসেছে। তো সেই কর্মকর্থা আমাকে বলে যে আপনি এর থেকে ৪০ শতাংশ আপনি রেখে দেন, এটা আগে সবাই রাখতো। তখন আমি তাকে বললাম, আপনি ভুল জায়গায় এসেছেন, আমাকে জনগন তাদের টাকা মেরে খেতে ভোট দিয়ে নির্বাচিত করেনি। আপনি জনগনের জন্য ১০০ শতাংশ দিবেন সাথে জনগনের কাজ পূর্ন করতে আমার যা যোগ করতে হবে তা আমি করে দিয়ে কাজ করবো। তিনি এসময় খলিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিসপ্লে ও শরীরর্চচা দেখে মুগ্ধ হয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান নিয়ে কাজ করতে অবকাঠামোসহ সার্বিক সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন। এর আগে তিনি জাতীয় সংগীত এবং বেলুন ও পায়ড়া উড়িয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন ঘোষনা করেন।
এদিকে, সকালে সংসদ সদস্য সদরের বাকীগঞ্জ মোহাম্মদপুর বাজারের কামিয়াব আইডিয়াল হাই স্কুল এবং আদমপুর শাহাজুদ্দিন মন্ডল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা মস্টার, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাতিন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, মাচ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ মুন্সি, কানাইপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী বারী, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাড. বদিউজ্জামান বাবুল, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম খন্দকার লেভী, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামালউদ্দিন কানু, গেরদা যুবলীগের সভাপতি রিয়াদ মিয়া, শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহান, কোতয়ালী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গির আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।




























