আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে। ফলে এখন মোবাইল ফোন অপারেটরসহ অন্য আইএসপির মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট ব্রাউজ করা যাচ্ছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক ‘ব্লক’ করতে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। রাত ১০টার পর আরেক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লিংকগুলো খুলে দেওয়ার নির্দেশনা মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে দেয় বিটিআরসি। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ই-মেইলে এ নির্দেশ দেওয়া হয়। ইমেইলে কমিশনের সিদ্ধান্তে বিডি নিউজের সব লিংক ব্লক করতে বলা হয়েছে। তবে এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বাংলা ভাষার প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৬ সালে যাত্রা শুরু করার পর এখন বাংলা ভাষার সর্ববৃহৎ সংবাদ প্রকাশক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এখন ইউনিক ভিজিটর সংখ্যা এক কোটির বেশি প্রতি মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটের ১০ কোটি পাতা খোলা হয়।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে