ছবির কৃতজ্ঞতাঃ ইয়াসিন কবির জয়
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশ এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী, গণতন্ত্রও সুসংহত; যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।

গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাড়ে নয়টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে একে একে কুশল বিনিময় করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে।

খুশির এই দিনে অনেকেই প্রধানমন্ত্রীর কাছে তাদের নানা ধরনের দাবি-দাওয়ার কথা জানানোর সুযোগ নেন। প্রধানমন্ত্রীও ধৈর্য্য ধরে সবার কথা শোনেন। এরপর বিচারপতি ও ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী মূল মঞ্চে এসে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এসময় দেশের উন্নয়নের নানা দিকও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে