দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার (১৬ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জাতীয় চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়।

এদিকে, আগামীকাল জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

জাতীয় ঈদগাহে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না নিতে অনুরোধ করেছেন তিনি। আবহাওয়া বিরূপ থাকলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বিডি টাইমস নিউজের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে