পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।শুক্রবার এক শুভেচ্ছাবার্তায় সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসী ও প্রবাসী নাগরিকদের শান্তিময় ও আনন্দমুখর ঈদ কামনা করেন তিনি।মন্ত্রী বলেন, ‘সকলকে আমি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়ার আহ্বান জানাই।হাসানুল হক ইনু বলেন, ‘ঈদ উৎসব সার্বজনীন। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্য এ ঈদকে আনন্দমুখর রাখতে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে সরকার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।’

বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে