জি-সেভেন শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে কানাডার টরেন্টোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় টরেন্টো পৌঁছান প্রধানমন্ত্রী। টরেন্টো থেকে কুইবেক প্রদেশে যাবেন তিনি। সেখানে শনিবার অনুষ্ঠিত হচ্ছে জি-সেভেনের আউটরিচ অধিবেশন। রোববার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। একই দিন, মতবিনিময় করবেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে। চার দিনের সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৬ সালে জাপানে এবং ২০০১ সালে ইতালিতে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেন।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে