গুলশানের একটি অফিসে গিয়ে দেখা যায় সেখানে চলছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিঃ এর ব্যানারে চ্যানেল আইতে এই ঈদে প্রচারিতব্য দ্য বস এর শুটিং। শুটিং এর ফাকে এ সময়ের ব্যস্ত নির্মাতা আবু হায়াত মাহমুদের সাথে কথা হয়, তিনি জানান ড. মইনুল খানের গল্প নিয়ে এর আগে স্বর্ণমানব নামক একটি টেলিফিল্ম করেচিলাম যা দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়েছে। আবারো তারই গল্প নিয়ে এবার নির্মান করছি দ্য বস। রচনা করেছেন মাসুম শাহরীয়ার। গল্পটি সমসাময়িক অফিসের ঘটনাবলী নিয়েই একটু রম্য ধাচের। টেলিফিল্মটি সম্পর্কে তিনি বলেন, অফিসে আড্ডা হয় কলিগদের মধ্যে, কিন্তু প্রতিদিন এই সময়টায় বসের কাছে সবার হাজিরা দিতে হয়। মুরাদ বস খুবই রাগী স্বভাবের, মাঝে মধ্যে ক্ষেপে গিয়ে বিকট শব্দ করেন। অফিসে মানানসই না হলেও সবাইকে সেটা মেনে নিতে হয়। খুশি না হলে নালিশ পৌছে যাবে বড় বসের কাছে।

বড় বসের কাছে যাওয়া অনেক ঝামেলাপূর্ণ, তাই উপায় নাই কারো তার কাছে জানানো। বড় বস জানলে হয়তো একটা বিহিত করে দিতেন। প্রতি শনিবার বস অফিসে আসলে ফুলে তোড়া নিয়ে সবাই তাকে স্বাগত জানায়। একরকম তেলবাজি বলা চলে। অনিক সুষমা. জয়নুল সবাই বাধ্য হয়েই তাদের বিরক্তি চেপে যায়। বস আবার তার স্ত্রী মনিষাকে বাসায় পৌছেই নানাভাবে পটিয়ে রাখার চেষ্টা করে।

একদিন অফিসে পুষ্প নামক এক সুন্দরী মেয়ে জয়েন করে। শুরু হয় পুষ্পকে নিয়ে বস আর অন্যান্যদের মধ্যে নানা কৌতুহল আর কাছে আসার চেষ্টা। বসের স্ত্রী মনিষাও মাঝে মাঝে মুরাদকে হাতে নাতে পাকড়াও করে ফেলতে নিলেও কোনভাবে সে ম্যানেজ করে ফেলে মনীষাকে। ঘটতে থাকে নতুন নতুন সব ঘটনা। এসব দৃশ্যই ধারণ করা হচ্ছিলো দ্য বস টেলিফিল্মের শুটিং এ। টেলিফিল্মটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম, আখম হাসান, মিশু সাব্বির, লাক্স সুপার স্টার-২০১৮ এর দ্বিতীয় স্থান অধিকারী সারওয়াত আজাদ বৃষ্টি, রুনা খান, রাশেদ মামুন অপু, রহমত আলী, সোমা শেখ মৌ, জান্নাত।

সারওয়াত আজাদ বৃষ্টির সাথে আলাপকালে তিনি জানান, প্রথমবারের মতো এতো বড় পরিসরে টেলিফিল্মে কাজ করতে এসে আমার বেশ ভালো লাগছে, পুষ্প চরিত্রটি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাকে সবাই খুবই আন্তরিকতার সাথে তাকে সহযোগিতা করছে, কাজও করছি আবার মজাও করছি। পাঠকবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই টেলিফিল্মটি অবশ্যই দেখবেন।

 

গাজী মামুন
বিশেষ প্রতিনিধি, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে