আজ থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। ঈদ উপলক্ষ্যে আজ ৩০মে ভোর ৬টা থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়াও বিভিন্ন এলাকার কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। টিকিট দেয়া হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অনলাইনেও পাওয়া যাচ্ছে অগ্রিম টিকেট।

৭ জুন থেকে শুরু করে অন্য দিনের আগাম টিকিটও দেয়া হচ্ছে আজ। বিক্রির প্রথম দিনে ভোর থেকে বাস কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিছুটা কমে এসেছে। চাহিদা অনুযায়ী টিকিট পেলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেয়ার অভিযোগ করেছেন অনেকে। এদিকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার থেকে।

রিয়ানা হাবিবা
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে