সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ টি প্রকল্প অনুমোদনের জন্য আলোচনায় এসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায়।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়। প্রকল্পগুলোর মধ্যে, ভারতের ত্রিপুরা থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টিও রয়েছে।প্রায় দেড় হাজার কোটি টাকার এ প্রকল্পে সিংহভাগ ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। প্রকল্প অনুযায়ী, ভারতের ত্রিপুরার সূর্যমণিনগর অঞ্চল থেকে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে ব্যাক-টু-ব্যাক স্টেশন নির্মাণ করে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।
অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।
অনলাইন ডেস্ক



























