আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে। সকালে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় পিসকিপার্স রান।বিএফএফ ঘাঁটি বাশার কেন্দ্রীয় মসজিদের সামনে দিনের কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানে কথা তুলে তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সিপ্পো। সকালে চট্টগ্রামেও দিনটি উদযাপনে আরও একটি সমাবেশের আয়োজন রয়েছে।
নিউজ ডেস্ক





























