বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ১৪ই মার্চ রুল জারি করেন হাইকোর্ট ।

সিম নিবন্ধনে আঙুলের ছাপ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বেঁধে দেওয়া নিয়ম ‘যথাযথভাবে’ অনুসরণ করার নির্দেশনার পাশাপাশি গ্রাহকদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

এ মাসের শুরুতেই বাংলাদেশে মোবাইল সিম নিবন্ধনের জন্য আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন খায়রুল হাসান সরকার নামে এক ব্যক্তি।নোটিশে বলা হয়েছিল, এভাবে মানুষকে তার ব্যক্তিগত গোপন তথ্য দিতে বাধ্য করা দেশের আইনের বিরোধী।

এর আগে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করে আদেশ দেন হাই কোর্ট।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে