সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের সৈনিক আরজান হাওলাদার এবং রংপুরের রিপুল মিয়া। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিরক্ষীরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পথে ইয়ালোক এলাকায় কনভয়ের কাঠ বহনকারী একটি ভারী যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তারা হলেন সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ ও মো. মজাহিদুল ইসলাম। তাদের উন্নত চিকিৎসার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা ২০১৪ সালের অক্টোবর থেকে শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























