যে কোনো উৎসবে কেনাকাটায়, ক্রেতা আকর্ষণে অফার বা ছাড়ের ধারণাটা বেশ পুরনো। আর সে উৎসব যদি হয় ঈদ; তাহলে তো কথাই নেই। ঈদের আগে পুরো রমজান মাস জুড়েই কেনা-কাটা থাকে জমজমাট।
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, ঈদের কেনা-কাটা আরও উৎসব মুখর করতে কার্ড হোল্ডারদের বিদেশ ভ্রমণের সুযোগসহ নানা অফার দিচ্ছে ব্যাংকগুলো।
বিকাশ ও রকেটের মতো প্রতিষ্ঠানের সেবায় ঈদ কেনাকাটায় মিলছে, ২০ শতাংশ ক্যাশব্যাক অফার। তবে পুরো রমজান মাস জুড়েই মোবাইল ব্যাংকিং এর চেয়েও বেশি ক্যাশব্যাক অফার দিচ্ছে, দেশের প্রথম ই-ওয়ালেট সেবা আইপে বলে জানান আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন। আইপের ক্যাশব্যাক অফারে ক্রেতাও খুশি।
ডেবিট-ক্রেডিট কার্ড কিংবা ডিজিটাল পেমেন্ট সহজ বলেই, দিন দিন বাড়ছে এর ব্যবহার। আর সেবাদাতা ব্যাংকগুলো বলছে, সারা বছরের তুলনায় শুধু রমজান মাসে লেনদেন বেড়ে যায় ৮০ থেকে ৯০ শতাংশ।
রুমানা রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























