মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে আজ কুষ্টিয়ায় অর্থনীতি সমিতির প্রস্তাবিত বাজেট উপস্থাপিত হয়েছে। এ উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলন শহরের খেয়া রেস্তোরায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাজেট উপস্থাপনা করেন প্রফেসর আলমগীর হোসেন ভুইয়া অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইবি ও সদস্য কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ অর্থনীতি সমিতি। সভাপতিত্বে ছিলেন অর্থনীতি সমিতির অন্যতম সংগঠক অধ্যাপক মুঈদ রহমান।

এই বছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার দেখান হয়েছে ১২লক্ষ ১৬হাজার ৪০০কোটি টাকা। নতুন ২২টি সেক্টর উপস্থাপিত হয়েছে। যা থেকে অতিরিক্ত রাজস্ব আয় হবে ১লক্ষ ৪০হাজার ৫০০কোটি টাকা। যেটি মোট রাজস্ব আয়ের ১৪ শতাংশ।  বাজেটে শিক্ষা ও প্রযুক্তি, জনপ্রশাসন, পরিবহন ও যোগাযোগ, সুদ সামাজিক নিরাপত্তা ও কল্যাণ,  স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি,জনশৃংখলা ও নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানী, স্বাস্থ্য, শিল্প ও অর্থনৈতিক সাভিস, বিনোদন, সংস্কৃতি ও ধম এইখাতগুলোকে অধিক গুরুত্বারোপ করা হয়েছে। বাজেটটি নয়টি অনুচ্ছেদে বিভক্ত। সভাপতির বক্তব্যে প্রফেসর মুঈদ রহমান বলেন বলেন মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। কিন্ত এখন আমাদের সমাজে পুঁজি কিছু মুষ্টিমেয় ব্যক্তির হাতে কুক্ষিগত হচ্ছে। এই বাজেটের মূল লক্ষ হল ধনী-গরীবের বৈষম্য কমিয়ে আনা ও প্রকৃত অর্থে জনকল্যাণ নিশ্চিত করা। তিনি সুশাসন নিশ্চিতের ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের  অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মোস্তফা আরিফ, ড. মোহম্মদ মামুন, সহকারী অধ্যাপক পার্থ স্বারথী লস্কর, আব্দুল জলিল পাঠান, প্রভাষক হুমায়ুন কবির, মিথিলা তানজিলা। কু্ষ্টিয়া সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, নুর ইসলাম, মাহফুজুর রহমান, প্রভাষক মন্জুরুল হক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অর্থনীতি সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন কুষ্টিয়া জোনের অর্থনীতি সমিতির সংগঠক মিজানুর রহমান লালন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে