ঈদকে সামনে রেখে এই রোজায় জাল নোট প্রতিরোধে ব্যাংকগুলোকে চারটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র ব্যাংকের সব শাখায় ২৩ মে থেকে ১৪ জুন পর্যন্ত প্রচার করতে হবে। দেশের ৫৬টি গুরুত্বপূর্ণ স্থানে এই ছবি প্রচারের তারিখ ও ভেন্যু নির্দিষ্ট করে দেয়া হয়েছে নির্দেশনায়। এটি বিভাগীয় শহরের জনসমাগমের স্থানে বা সড়কের মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা করে প্রচার করতে হবে।

নিউজ ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে