জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পরাজয় প্রসঙ্গে বলেছেন, জিতলে ভালো, হারলে খারাপ, বিএনপির এমন দ্বত্তনীতি রাজনীতির জন্য শুভ নয়। তিনি বলেন, সারা বিশ্ব দেখেছে খুলনার নির্বাচন অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ন হয়েছে। গনমাধ্যমের চোখের সামনে ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ন হয়নি এমন কোন প্রতিবেদন দেশী বিদেশী কোন গনমাধ্যম প্রকাশ করেনি।
বিএনপির প্রার্থীও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে ছিল এবং ভোট গনণায় অংশ নিয়েছে। শান্তিপূর্ন সে নির্বাচনে বিএনপির প্রার্থীর পরাজয় ঘটেছে। বিএনপির এটা মেনে নেওয়া উচিত। নির্বাচনে জিতলে ভালো এবং হারলে খারাপ এমন নীতি তাদের পরিহার করা উচিত।
তিনি বলেন, বিএনপির নেতৃৃবৃন্দ যে বক্তব্য রাখছেন, তা বাস্তব অবস্থার উল্টো। ভেড়ামারা-মিরপুর আসনের সাংসদ হাসানুল হক ইনু আরো বলেছেন, জাতীয় নির্বাচন বর্জনের একটা উছিলা খুঁজছে বিএনপি।
বুধবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক সম্মেলন ২০১৮ তে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন। এরপর তিনি যোগ দেন শিক্ষক সম্মেলনে।
তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে সরকার তাকে কারাগারে পাঠাইনি সুতরাং তার জামিন-বিচার নিয়ে কোন রকম দেন-দরবার চলবে না। বেগম খালেদা জিয়া বা যে কোন অপরাধীর জামিন, বিচার বন্ধ, দন্ড মওকুফ করার জন্য কোন দেন-দরবার না করতে বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি আহবান জানান হাসানুল হক ইনু।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে অনুষ্টিত শিক্ষক সম্মেলনে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রাসেল মিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলী, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান লায়ন এম এ রশিদ মিয়া, ভেড়ামারা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান, সাধারন সম্পাদক হাফেজ ফয়জুল আজীজ, সহসভাপতি ও প্রতিভা মডেল একাডেমীর প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, চাইল্ড হোম কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক শাহীনা আক্তার ইলা, অক্সর্ফোড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আশাদুজ্জামান, আল হেরা একাডেমীর সহকারী শিক্ষক শফিকুল আজম প্রমুখ। অনুষ্টানে ভেড়ামারার ৫০টি, মিরপুরের ৩০টি এবং দৌলতপুর উপজেলার ২০টি কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ৪’শ শিক্ষক অংশগ্রহন করেন। এর আগে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বেশ কিছু সংখ্যক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস্ নিউজ





























