কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর-নৈরাজ্য সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম সম্মেলনে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না। শিক্ষকেরা একে অপরের বিরুদ্ধে লড়বেন আর শিক্ষার্থীরা এর ফল ভোগ করবে এটি হতে দেয়া হবে না বলে সতর্ক করেন তিনি। ছাত্রদের জঙ্গিবাদ, মাদক-সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় ট্রাফিক নিয়ম মেনে সড়কে চলাচল করতে শিখতে হবে বলেও জানান তিনি।
প্রতিটি পরামর্শ দেন শিক্ষার্থীদের পড়ালেখায় মনযোগী হওয়ার। সম্মেলনে ২৮ বছর বয়সীরা ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবে বলে ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি। এসময় সমঝোতার মাধ্যেমে ২৯ তম সম্মেলনে নেতৃত্ব আনার কথাও বলেন তিনি। স্যাটেলাইট মহাকাশে যাবেই, এনিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক

























