রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনব্যাপি অনুষ্ঠানে আজ শিলাইদহ কুঠিবাড়ীর গীতাঞ্জলী রেস্ট হাউজে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে বিডি টাইমস্ কতৃপক্ষের সাক্ষাৎকালে মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।
এসময় বিডি টাইমস্ নিউজের সম্পাদক নোমান রহমান মন্ত্রীমহোদয়গণকে রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শিলাইদহ কুঠিবাড়ীতে আসার জন্য বিডি টাইম্স নিউজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান।

মন্ত্রীমহোদয়গণ বলেন,একটি রাষ্ট্র কতটা আধুনিক তা ঐ দেশের সংবাদপত্রের উৎকর্ষতার উপর নির্ভর করে। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা বিডি টাইমস্রে সফলতা কামনা করে বলেন পত্রিকাটি গঠনমুলক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ করবে।

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার সংস্কৃতি বিকাশে বিডি টাইম্স নিউজ বিশেষ ভুমিকা রাখবে এমন আশা ব্যক্ত করেন।

স্বাক্ষাৎকার পর্ব চলার সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ জনাব আব্দুর রউফ ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিববৃন্দ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি জনাব মহসিন, কুষ্টিয়ার স্বনামধন্য আলকচিত্রী জনাব শেখ আবু সিদ্দিক রোকনসহ কুষ্টিয়ার জেলা প্রসাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ।সাক্ষাৎকার পর্বটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিডি টাইমস্ নিউজ





























