স্থায়ী শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ওআইসির দুদিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নীতি-নির্ধারণী সম্মেলন। আজ সম্মেলনের শেষ দিন।

সম্মেলনে, রোহিঙ্গা ও ফিলিস্তিন সংকটসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশসহ ৫৭ সদস্য দেশের ৪০ জন মন্ত্রীসহ প্রায় ৬০০ ডেলিগেট এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে পর্যবেক্ষক সদস্য হিসেবে সম্মেলনে আছে কানাডা। গতকাল সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ অবসানে মিয়ানমার সরকারের উপর চাপ অব্যাহত রাখতে মুসলিম দেশগুলোর সক্রিয়তা চান প্রধানমন্ত্রী।

ফিলিস্তিন সমস্যারও সমাধান হওয়া উচিত মন্তব্য করে এ বিষয়ে ওআইসির ভূমিকা প্রত্যাশা করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে রিপাবলিক অব কোট-ডে’ভয়রির পররাষ্ট্রমন্ত্রী এবং ৪৪তম সিএফএমের সভাপতি মার্সেল আমনতানোহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে ৪৫তম সিএফএমের সভাপতিত্ব হস্তান্তর করেন।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে